ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

ঈদ উপলক্ষে রহিমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ আয়োজনকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত “রহিমগঞ্জ ফুটবল টুর্নামেন্ট”। শৈশবের স্মৃতিবিজড়িত চিরচেনা মাঠে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তরুণদের উচ্ছ্বাস, প্রাণচাঞ্চল্য এবং খেলাধুলার সৌন্দর্যে মুখর হয়ে ওঠে মাঠপ্রাঙ্গণ। আয়োজকরা জানান, সুস্থ দেহ ও সুন্দর মন গঠন, পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত সমাজ বিনির্মাণে যুবসমাজকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ডা. আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি এবং আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী।

তিনি বক্তব্যে বলেন, “মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। খেলার মাঠ যখন সরব থাকবে, তখনই সমাজ থেকে অন্ধকার দূর হবে। রহিমগঞ্জের এই ঐতিহ্যবাহী খেলার মাঠকে আরও সমৃদ্ধ করতে হবে, যাতে যুবসমাজ বিপথগামী না হয়ে সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে পারে।”

তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি তরুণদের একটি সুন্দর, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এমন আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ঈদ উপলক্ষে রহিমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ