ডেইলি বাংল সংবাদ
আপডেট : শনিবার, ৩০ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : “ফিরে দেখা সেই দিনগুলো, আবার মিলি প্রাণের টানে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) উপজেলার ভাটারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ ও ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে মমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বিএসসি।

দীর্ঘ ৩৪ বছর পর পুরনো সহপাঠীদের মিলনে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শৈশব-কৈশোরের স্মৃতি রোমন্থন, আড্ডা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ ও ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক ও বিশেষ উপহার প্রদান করা হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৩৪ বছর পর বন্ধুত্বের টানে ও শৈশবের স্মৃতি রোমন্থনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। এ মিলনমেলা প্রাক্তন ও বর্তমানদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব আনন্দঘন পরিবেশে শেষ হয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ