ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

কবিতা: বন্ধু রঙ্গিলা   কবি: মোঃ খাইরুল ইসলাম

বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ।

কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী  বৃদ্ধ গ্রেপ্তার

নড়াইলে এনসিপির মশাল মিছিল

নড়াইলে এনসিপির মশাল মিছিল

বিদ্যালয়ের মাঠ নিয়ে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপির সংবাদ সম্মেলন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল!

মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি:-  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নবীনগর ডিগ্রি মহিলা কলেজ অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। ​আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে বুকে ধারণ করে দেশের সাধারণ মানুষের কল্যাণে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​অনুষ্ঠানে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক ওলামা নেতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল!

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ