ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

নতুন নেতৃত্বকে বরণ করে ঐক্যের বার্তা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও এক চোর গ্রেফতার।

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও এক চোর গ্রেফতার।"

বিশেষ এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছল পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ

ফুলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে গ্রেপ্তার

ঠাকূরগাঁও বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও পূরস্কার বিতরণ।

কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গয়েশ্বর রায় ও নিপুন রায়ের উপস্থিতিতে বিশেষ সভা

তুরাগে জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ শাহজালাল সুমন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারীর উদ্যোগে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 ৩০ মে শনিবার বিকেলে তুরাগে ৫৩ নং ওয়ার্ড রানাবোলায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক হাজী চান মিয়া বেপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা.তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, বিপ্লব হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর ও মোখলেসুর রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম। এ সময় হাজী চান মিয়া বেপারী বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর দেখানো পথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি। আমি সবসময় ৫৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।

 অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি এলাকার মানুষকে উদ্দেশ্য করে বলেন আপনাদের যেকোন বিপদে যে কোন প্রয়োজনে আমাকে ফোন দিবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব,তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর  মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। আলোচনা সভা শেষে ৫৩ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তুরাগে জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ