ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

চিকিৎসকের নথিতে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর উল্লেখ, উজ্জ্বল মিয়ার মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান; মিথ্যা মামলার আশঙ্কার দাবি

পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-

হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি হত্যার অভিযোগ? পাথারকান্দিতে উত্তেজনা, মিথ্যা মামলার আশঙ্কার দাবি

মেহেরপুর আমঝুপীর কৃতি-সন্তান শেখ মোহাম্মদ তোয়াশ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রথম স্থান অর্জন

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা, ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিক সমাজ

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রামঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা এলাকায় সর্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দুইদিনব্যাপী মহতী অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ২ ও ৩ জুন (মঙ্গলবার ও বুধবার) আয়োজিত এ মহোৎসবে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মাঙ্গলিক শঙ্খধ্বনি ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, পুষ্পাঞ্জলি প্রদান ও রাজভোগ নিবেদনের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

এছাড়াও দিনব্যাপী ভোগরতি কীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ আকর্ষণ হিসেবে গৌরলীলা ও কৃষ্ণলীলা প্রদর্শন এবং দিবা-রাত্রি অন্নপ্রসাদ বিতরণ করা হয়। দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করেন।

মহোৎসবে লোকনাথ বাবার অলৌকিক জীবনাদর্শ ও মানবকল্যাণমূলক বাণী নিয়ে আলোচনা করেন বৈষ্ণব প্রবর মৃণাল কৃষ্ণ দাস, বনমালী দাস, সুন্দরানন্দ চৈতন্য দাস, অভীরাম কৃষ্ণ দাস, ইউপি সদস্য শম্ভু চৌধুরী এবং শিক্ষক বাদল কান্তি নাথ। বক্তারা বলেন, “বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ মানবসেবা, সত্য, ন্যায় ও ধর্মীয় চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। তাঁর জীবনদর্শন সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতার শিক্ষা দেয়।”

সর্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বপন দেবনাথ, তপন দেবনাথ ও খোকন দেবনাথ মহোৎসব সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন শ্রীগুরু সংঘ পরিষদ।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি রনজিত দেবনাথ বলেন, “ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মহোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আগামী দিনেও ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে চাই।”

সাধারণ সম্পাদক আনন্দ দেবনাথ বলেন, “লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দের সহযোগিতা ও ভালোবাসায় অনুষ্ঠান সফল হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন রিপ্ত দেবনাথ, অর্থ সম্পাদক কার্ত্তিক দেবনাথ ও সুমন দেবনাথ, যুগ্ম সম্পাদক দিপ্ত দেবনাথ ও প্রার্থ প্রতিম দেবনাথ, দপ্তর সম্পাদক রাজু দেবনাথ ও সূজিত দেবনাথ, প্রচার সম্পাদক বাঁধন দেবনাথসহ উৎসব উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ