ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.): কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা

কুতুববাগ  দরবার শরীফে ২দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী( সঃ) অনুষ্ঠান পালন

শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আসন্ন ইউপি নির্বাচনে  কেয়াইন ইউনিয়ন সফল চেয়ারম্যান মোঃ আশরাফ  আলী সকলের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা প্রত্যাশাী।

চিকিৎসকের অবহেলায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি স্বজনদের

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় দেলোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বজনরা দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মৃত কাছুম আলীর স্ত্রী দেলোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বজনদের অভিযোগ, হাসপাতালে আনার পর রোগীর শ্বাসকষ্টের বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে বারবার জানানো হলেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট বোন সাহেদা আক্তার বলেন, “আমার বড় বোনের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আমরা বারবার ডাক্তারকে জানিয়েছি। কিন্তু গুরুত্ব না দেওয়ার কারণেই আমার বোন মারা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি চাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফরিন সুলতানা। তিনি বলেন, “রোগীর স্বজনরা আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে উপরে যাই। সেখানে গিয়ে দেখি রোগী ইতোমধ্যে মারা গেছেন। আমি দায়িত্বে ছিলাম এবং অন্যান্য রোগীও দেখছিলাম।”

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুরুল হুদা খান বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চিকিৎসকের অবহেলায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি স্বজনদের

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ