কুষ্টিয়া প্রেসক্লাবে মিথ্যা সংবাদ এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন।
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা। মিথ্যা সংবাদ এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন বিজলী মালিথা। আজ বেলা বারোটার সময়। কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখলেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও "বিজলি এন্টারপ্রাইজের" প্রোঃ মোঃ জহুরুল ইসলাম বিজলী।
অনুষ্ঠিত কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত সরকারের নিয়ম-নীতি মেনে রাজস্ব খাতে অর্থ জমা দিয়ে সুনামের সাথে লীজকৃত জায়গায় মোটা বালুর ব্যবসা করে আসছি। আমি কখনোই ফিলিং বালু উত্তোলনের সাথে জড়িত নয়। নৌকাযোগে আমার বালি আসে বাঘা আলাইপুর ও লালপুর থেকে। আমি বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমার প্রতিপক্ষ এবং একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপবাদ দিয়ে চলেছে। মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানি করা হচ্ছে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, সঠিক তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য জেলার উপস্থিত সাংবাদিকদের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি যেহেতু সরকারের রাজস্ব খাতে টাকা দিয়ে বৈধ ব্যবসা করছি। সেই কারণে আমার বৈধ বালি ব্যবসার নিরাপত্তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করছি।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন