ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি:- নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ী এলাকায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে মীরগঞ্জ ইউনিয়নের মুজিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কিবরিয়া ইসলাম পিয়েল (২৪)। তিনি পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে কিবরিয়া ইসলাম পিয়েলের সঙ্গে তার স্বজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কিবরিয়া ইসলাম পিয়েলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মাজেদুল ইসলাম (২০), পিতা: মোঃ তফর উদ্দিন; মোছাঃ মীম আক্তার (১৮), স্বামী: মোঃ মাজেদুল ইসলাম; এবং মোছাঃ তইবোন নেছা (৫০), স্বামী: মোঃ তফর উদ্দিন। তাদের সকলের বাড়ি পূর্ব শিমুলবাড়ী গ্রামে, থানা- জলঢাকা, জেলা- নীলফামারী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ