ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কে ইট সলিংয়ের দাবি

বাদিয়াখালীতে আলোহীন  ব্রীজ , বাড়ছে ছিনতাই ও দুঘর্টনার আশঙ্কা।

কোম্পানীগঞ্জে FBDS-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দারিয়াপুরের যানজট: জনদুর্ভোগের শেষ কোথায়?

এস.এস. আল হুসাইন সোহাগ রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব…

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সেবা প্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক উপজেলা সমন্বয় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

​আবুজর গিফারী, জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণ জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সেবাপ্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক এক উপজেলা সমন্বয় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) রায়গঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায়, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইডের যৌথ সহযোগিতায় অনুষ্ঠানটি প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী। তিনি তাঁর বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সকল নাগরিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মমিনুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, পানি উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ এবং ইউনিয়ন সমাজকর্মী মোঃ বাবুল আক্তার। বক্তারা প্রত্যেকেই স্ব-স্ব দপ্তরের পক্ষ থেকে আদিবাসী জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও যুব সমাজকে স্বাবলম্বী করার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোনাখাড়া পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া বলেন, আমার ইউনিয়নে আদিবাসীদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদান করার জন্য আমি বদ্ধপরিকর। 

​আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আদিবাসী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী নির্মল কুমার মাহাতো এবং রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শুকেশ চন্দ্র মাহাতো। তাঁরা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সুশাসন ব্যবস্থার মাধ্যমে এগুলো নিরসনের দাবি জানান।

​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেড-এর প্রজেক্ট সমন্বয়ক মোঃ আশিকুর রহমান। সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্য এবং আদিবাসী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সেবা প্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক উপজেলা সমন্বয় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ