ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন
আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর এলাকায় অবস্থিত সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষা ও প্রায় ৩৬ লাখ টাকার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় গোপালনগর গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোপালনগর পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সোনাইডাঙ্গা জলমহালের ইজারাদার অমূল্য হাওয়ালদার বলেন, সরকারি সকল নিয়ম-কানুন অনুসরণ করে তাদের সমিতি তিন বছরের জন্য সোনাইডাঙ্গা জলমহাল বৈধভাবে ইজারা গ্রহণ করেছি। ইজারা পাওয়ার পর জলমহালের উন্নয়ন, সংস্কার এবং মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কার্যক্রমে প্রায় ৩৬ লাখ টাকার বেশি বিনিয়োগ করেছি। বৈধভাবে ইজারা গ্রহণ করে জলমহলে অর্থ বিনিয়োগ করেছি। আমার বৈধ অধিকার ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আমি শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে চাই এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।
তিনি আরও বলেন, তাদের ইজারা নিয়ে একটি পক্ষ জেলা প্রশাসনের কাছে আপিল করলেও তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত শেষে তাদের সমিতিকেই বৈধ ইজারাদার হিসেবে স্বীকৃতি দেয়। তবে পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করে একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে চেষ্টা করে নিজেদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে গোপালনগর পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাওলাদারসহ সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারী মৎস্যজীবীরা বৈধ ইজারাদারের অধিকার রক্ষা, জলমহল দখলের অপচেষ্টা বন্ধ, অবৈধ মাছ শিকার রোধ এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান। তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন