ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

ভিসা ও থাই লটারি প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার মোবাইল ও হার্ডড্রাইভ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা ও থাই লটারির নামে প্রতারণাকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৭ জুন জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মতলুবর রহমান-এর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার চিনির মসজিদ এলাকার ইসলামবাগে অভিযান চালিয়ে মোঃ হোসেন রকি (২৫) ও মোঃ সাহেব হোসেন (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি কম্পিউটারের হার্ডড্রাইভ উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ডিভাইসগুলো পর্যালোচনায় ভিসা ও থাই লটারির নামে জালিয়াতির উদ্দেশ্যে প্রস্তুতকৃত বিভিন্ন সম্পাদিত কাগজপত্র, ভুয়া বিদেশি নম্বর ব্যবহার করে নিবন্ধিত হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট এবং অনলাইন ক্যাসিনো ও জুয়া সংক্রান্ত অ্যাপসের সন্ধান পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব প্রযুক্তি ব্যবহার করে আসামিরা দেশ ও বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিল।

এ ঘটনায় সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২২, তারিখ ১৮ জুন ২০২৬। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ভিসা ও থাই লটারি প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার মোবাইল ও হার্ডড্রাইভ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ