ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন  উৎসব মুখর পরিবেশ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত।

বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়েসরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে চট্টগ্রামে জেলেদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

জরুরি অবস্থার ৫১তম‌ বর্ষপূর্তি উপলক্ষে কলকাতার পুরসভা অভিযান করলেন।

পীরগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস এডভোকেসী

১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

সরকারি চাকরির নামে প্রতারণা: আতিয়ারের বিরুদ্ধে উঠল অর্ধকোটি টাকার অভিযোগ  ‎

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য  পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, কক্সবাজার:- কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন চোরাকারবারি ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টার দিকে টহল দল মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ