ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও গাছের চারা বিতরণ

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার:-  জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ছাতা এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সভুকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ১৪৫টি ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। সভুকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়ার সভাপতিত্বে এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নয়ন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাস্টিন আরেং সাগর।

বক্তব্যে সেবাস্টিন আরেং সাগর বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করা এবং ‘জিরো প্লাস্টিক’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শিশুবান্ধব সমাজ গঠন করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন।

বক্তারা বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সমাজের সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ