ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক

চায়না দুয়ারী’ রিং জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ,অবশেষে অভিযান পরিচালনা করে জাল পুড়িয়ে ধ্বংস

চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের থানা অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

পঞ্চগড়ে জমি বিরোধকে কেন্দ্র করে মন্দির ভাঙচুরের গুজব, প্রশাসনের তদন্তে ভিন্ন তথ্য

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মন্দির ভাঙচুরের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তদন্তে প্রাথমিকভাবে এটি জমি বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা বলে জানা গেছে।

জানা যায়, আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা এলাকায় দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সূত্র বলছে, জমিটি বিক্রির পর তা দখলে রাখতে বিরোধপূর্ণ স্থানে একটি অস্থায়ী কালী মন্দির নির্মাণ করা হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের উদ্যোগে আগামী ১২ জুলাই বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছিল।

এদিকে বুধবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন আহত হন। অভিযোগ রয়েছে, ঘটনার একপর্যায়ে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে সেটিকে সাম্প্রদায়িক হামলার ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় এবং সেই সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বিরোধ মীমাংসায় সম্মত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা রোধে তারা সতর্ক রয়েছে এবং প্রকৃত ঘটনার ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে জমি বিরোধকে কেন্দ্র করে মন্দির ভাঙচুরের গুজব, প্রশাসনের তদন্তে ভিন্ন তথ্য

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ