ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

মামি-ভাগিনার প্রেম ১৩ মাসের সন্তান রেখে পালিয়ে বিয়ের অভিযোগ

 মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মামি-ভাগিনার প্রেম ও পালিয়ে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ১৩ মাসের শিশু সন্তানকে পরিবারের কাছে রেখে ভাগিনা ফজলুর রহমানের সঙ্গে বাড়ি ছেড়ে যান মুন্নি আক্তার নামে এক নারী। পরে তারা ঢাকার উত্তরায় গিয়ে বিয়ে করে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রথমে মামি ও ভাগিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। পরে পারিবারিক ও সামাজিক বাধা উপেক্ষা করে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।

স্থানীয় এক বাসিন্দার দাবি, উত্তরায় তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একটি বাসা ভাড়া নেন। পরে তাদের প্রকৃত সম্পর্ক জানাজানি হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তিনি বলেন, প্রথমে আমরা তাদের স্বামী-স্ত্রী ভেবেছিলাম। পরে জানতে পারি তারা আসলে আপন মামি ও ভাগিনা। তখন বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার সময় মুন্নি আক্তার তার ১৩ মাসের শিশু সন্তানকে পরিবারের কাছে রেখে যান। পরে উত্তরায় এক ধর্মীয় ব্যক্তির মাধ্যমে তারা বিয়ে করেছেন বলে নিজেদের দাবি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অনেকেই ঘটনাটিকে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। তবে অভিযুক্তদের দাবি, তারা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের সম্মতিতেই একসঙ্গে সংসার শুরু করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

মামি-ভাগিনার প্রেম ১৩ মাসের সন্তান রেখে পালিয়ে বিয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ