রবিবার সকাল ৭টার ম্যাচকে সামনে রেখে গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
মোঃ রিয়ায এলাহী রাজন: গাইবান্ধা জেলা প্রতিনিধি:- ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬-এ রবিবার সকাল ৭টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে গাইবান্ধায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক সমর্থক আকাশি-সাদা জার্সি ও আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তারা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং দলের জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা এতে অংশ নিয়ে বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠেন এবং আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের সমর্থন জানান।
আয়োজকরা জানান, রবিবার সকাল ৭টার গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার জয়ের প্রত্যাশা এবং দলকে উৎসাহিত করতেই এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জয় দিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন