ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা টানা ৬ দিনের বৃষ্টি হওয়াতে কালিয়াকৈর বাশি পারছেন বিপদে।

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১

কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চরম অব্যবস্থাপনা ও সংরক্ষণে অবহেলার কারণে গত ৬ দিনের টানা বৃষ্টির  পানিতে ভিজে গুরুত্বপূর্ণ দলিল

বিশ্বকাপ মানেই শুধু ট্রফির লড়াই নয়, বিশাল অঙ্কের অর্থ পুরস্কারেরও মহারণ

আনসার-ভিডিপি সদস্যদের তৎপরতায় পাঁচবিবি উপজেলা কড়িয়া টাপেন্টা ডল সেবন করার সময় আটক; পুলিশের নিকট সোপর্দ

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, অনলাইন জুয়ার দেনার চাপ আত্মহত্যার কারণ বলে দাবি স্বজনদের

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিপুল চন্দ্র রায় একই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকির পরও তার কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বিপুলের সঙ্গে কারও ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ ছিল না। তবে কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিকভাবে চিন্তিত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের দাবি, সম্প্রতি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ব্যবসায় ক্ষতি এবং বিপুল পরিমাণ দেনার চাপ তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার প্রায় ১৮ লাখ টাকার দেনা হয়েছিল। তবে এ অর্থের পরিমাণের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, অনলাইন জুয়ার দেনার চাপ আত্মহত্যার কারণ বলে দাবি স্বজনদের

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ