ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আদর্শ, সততা ও সাংবিধানিক মূল্যবোধের এক অনন্য ব্যক্তিত্ব। স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বক্তারা আরও বলেন, পঞ্চগড়ের কৃতি সন্তান হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জেলার মানুষের কাছে গর্বের প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও সৎ রাজনীতিবিদকে হারিয়েছে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলার রহমান জাহেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার গত ১২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন