ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার মদন উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী 'কৃষি প্রযুক্তি মেলা-২০২৬'-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইদ্রিস মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন এবং মদন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আংগুর রহমান ভূঁইয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-কৃষাণী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবামূলক স্টল প্রদর্শন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ