ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি ;নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে জান্নাতুল নামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে জান্নাতুলকে তার পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবারের দাবি, একই এলাকার আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার খাবারের প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে তার ঘরে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে পালিয়ে যান রবিউল।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আকবর জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান এশিয়া পোস্টকে বলেন, রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে আসামিকে শনাক্ত করতে পেরেছি।

তিনি আরও বলেন, আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে এবং অপরাধীকে গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ