ডেইলি বাংল সংবাদ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চূরি  যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার, - সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার।

হরিরামপুরে ইসা'র উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত ।

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী (২৫ জুলাই) সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

এইচ এম রাহুল  ঝিনাইদহ সংবাদদাতা-ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মানবপাচারের শিকার হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরা কালীগঞ্জ উপজেলার জিল্লুর রহমানের খোঁজখবর নিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামে জিল্লুর বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে মো. জিল্লুর রহমান ২০২১ ও ২০২৫ সালে একই দালাল, উপজেলার পাতবিলা গ্রামের আরজ আলীর মাধ্যমে সৌদি আরব ও মালয়েশিয়ায় যান।

ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, ২০২১ সালে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে কোম্পানির ভিসায় সৌদি আরবে গেলেও সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাননি। পরে তাকে সাপ্লাই ভিসায় কাজ করতে বাধ্য করা হলে দেশে ফিরে আসেন।

পরে ২০২৫ সালের আগস্ট মাসে একই দালালের প্রলোভনে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট ও ভিসা রেখে দেওয়া হয় এবং তাকে পাম বাগানে কাজ করতে বাধ্য করা হয়। কয়েক মাস আগে পাম বাগানে কাজের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি টানা ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি ভারী কাজ করতে পারছেন না। ফলে স্ত্রী ও তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জিল্লুর রহমান জানান, দেশে ফিরে দালাল আরজ আলীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেও কোনো সহযোগিতা পাননি। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ঝিনাইদহ জেলা জজ কোর্টের আশ্রয় প্রকল্পের প্রো বোনো আইনজীবী অ্যাডভোকেট সরদার মিল্টনের সহায়তায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত আরজ আলীর বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এমপি আবু তালিব জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তার চিকিৎসা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

এমপি আবু তালিব বলেন,মানবপাচার ও বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে এবং ভুক্তভোগী যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ