ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য দিলেন বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সরিষাবাড়ী শাখার ইনচার্জ রমজান আলী (রিপন মেলেটারি অবসর)-কে নিয়ে গত বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি বিভ্রান্তিকর পোস্টের বিষয়ে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন।
বক্তব্যে রমজান আলী জানান, আমি ১৪ বছর যাবত সুনামের সাথে বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। গত বুধবার (২২ জুলাই) রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। এ সময় তদন্ত কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন ও সহযোগিতার জন্য বাংলাদেশ পুলিশ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এবং অন্যান্যদের জবানবন্দি গ্রহণ করে এবং তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের আদেশে তিনি মুক্তি লাভ করেন।
তিনি তার কর্মস্থলের কর্তৃপক্ষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন বিভ্রান্তিকর তথ্য বা গুজবের ভিত্তিতে তার সম্পর্কে ভুল ধারণা পোষণ না করেন। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি তার পেশাগত সুনাম, ব্যক্তিগত ও পারিবারিক সম্মান এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপনের স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর, মানহানিকর বা কষ্টদায়ক মন্তব্য থেকে বিরত থাকা উচিত। সত্য ও দায়িত্বশীল তথ্য প্রচারের মাধ্যমে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন