ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

২৪ জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে লালমাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত

মনপুরায় দখলকৃত পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় জেলা প্রতিনিধি  সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৪ জুলাই ২০২৬: উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ সম্ভাবনা জোরদারে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

দিনের শুরুতে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

পরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সাকোয়া জিসি থেকে ময়দানদিঘী জিসি হয়ে উলিপুখুরী পুটিমারী পর্যন্ত এলজিইডির বাস্তবায়নে সংস্কার করা আরসিসি সড়কের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সড়ক চালু হওয়ায় স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

এরপর তিনি ভীমপুখুর গুচ্ছগ্রাম পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন ঘর নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের নির্দেশনা দেন।

জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বিকেলে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, উন্নত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নতুন প্রজন্ম তৈরি করা সম্ভব।

দিনের শেষ কর্মসূচিতে মালয়েশিয়ার MDT Innovations Sdn. Bhd.-এর প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড়ের সম্ভাব্য বিনিয়োগ এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জেলার কৃষি, শিল্প, পর্যটন ও অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং বিনিয়োগবান্ধব পঞ্চগড় গড়ে তোলার লক্ষ্যে সরকারের চলমান কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ