নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি!! পূজা উদযাপন পরিষদের নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি..
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর,উপজেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদরে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী বাড়িতে গতকাল শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল শ্রী শ্রী কালী মায়ের চরণের স্বর্ণের নুপুর, রুপার নুপুর, বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ বিশ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কালীবাড়ির পুরোহিত গৌরাঙ্গ আচার্য বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে মন্দিরে ঢুকে দেখি জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। তারপর উপরের দিকে চেয়ে দেখি মন্দিরের ভেন্টি লেটার ভাঙ্গা। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে চোরের দল মন্দিরের পেছন দিয়ে ছাদে উঠে ভেন্টিলেটর ভেঙ্গে রশি দিয়ে নেমে মন্দির থেকে মায়ের চরণে আড়াই ভরি ওজনের এক জোড়া স্বর্ণের নুপুর, ২ জোড়া রুপার নুপুর ও কয়েকটি স্বর্ণের চাঁদ ও কয়েকটি স্বর্ণের তুলসী পাতা,নগদ বিশ হাজার টাকাসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এই ঘটনায় কালিবাড়ির কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ , হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও নবীনগর থানার কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন