ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

​ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা, আতঙ্কে এলাকাবাসী

সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান

শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ভাঙচুরের অভিযোগ—নেপথ্যে কার মদদে বেপরোয়া কামাল?

হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাজল মাহমুদ আতোয়ারের উদ্যোগে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন।

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

তোফায়েলনগরে ইসহাক সরকারের গণসংযোগ, মানুষের ইতিবাচক সাড়া

AI ব্যবহার করে ফরহাদ হোসেন আজাদের নামে অপপ্রচারের অভিযোগ, পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৮ জুলাই ২০২৬:কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পানি ও সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

বক্তারা বলেন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পঞ্চগড় পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, অ্যাডভোকেট আব্দুল বারি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

AI ব্যবহার করে ফরহাদ হোসেন আজাদের নামে অপপ্রচারের অভিযোগ, পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ