ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

 মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. এনামুল হক (৪৫) বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৪০), পিতা- মৃত তোজাম্মেল হকের কাছ থেকে তিনি দ্বীপগঞ্জ বাজারে একটি দোকান ও গুদাম সিকিউরিটি ভাড়ায় নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক, কসমেটিকস, মোবাইল এবং গৃহস্থালি সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছেন। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোকান মালিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দোকানের বিভিন্ন মালামাল বাইরে ফেলে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন। এছাড়া কয়েকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় মো. হিরন হোসেন (৪২), মো. কিরন (৩৮), মোছা. রিক্তা বানু (৪৫), মোছা. মুক্তা বেগম (৪৮), উভয়ের পিতা মৃত মোমতাজ আলী, মোছা. বেগম (৬৫), স্বামী- মৃত মোমতাজ আলী এবং মোছা. অঞ্জনা বেগম (৩৩), স্বামী- মো. হিরন হোসেনসহ মোট ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে ওই সময় প্রধান অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ