প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ ।
মো. আরফান আলী:- প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকূরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল মঙ্গলবার ২৮ জুলাই ঠাকূরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর ঠাকুরগাঁওস্থ বাসভবনে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত ও সাক্ষাৎ করেণ
সাক্ষাৎকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকূরগাঁও-এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।
এ সময় প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সন্তানদের ভাতা, প্রবাসে আহত, অসুস্থ ও আটক কর্মীদের দেশে প্রত্যাবর্তন, চিকিৎসা ও বীমা সহায়তা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনা ও দাফন কার্যক্রমে সহযোগিতা, পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ, জীবনবীমার অর্থ, বকেয়া বেতন এবং অন্যান্য সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়।
এছাড়াও বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবায়নাধীন RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।
প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের নিবন্ধন, কাউন্সেলিং, দক্ষতা সনদায়ন (RPL), কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে রেফারেল, ঋণপ্রাপ্তিতে সহায়তা, নগদ প্রণোদনা প্রদান এবং পুনঃএকত্রীকরণমূলক বিভিন্ন সেবার বিষয় তুলে ধরা হয়।
ঠাকূরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর- তাদের কাজের সমস্ত কর্মকান্ডের কথা শুনে সন্তুষ্ট পোষন করেণ।
এ সময় প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সালের সঙ্গে স্টাফ সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী প্রবাসী কল্যাণ সেন্টারের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন