ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় ৭ বছরের এক শিশুকে পাউরুটির প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্ত আব্দুর রাজ্জাকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

২৮ শে জুলাই ২০২৬ ইং ) মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গা নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। পরে সড়কে ঝাড়ু মিছিল বের করা হয়। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু এবং ভুক্তভোগী শিশুর বাবা উজ্জল মিয়া।

বক্তাদের অভিযোগ, গত ২১ জুলাই দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ওই ছাত্রকে পাউরুটি দেওয়ার কথা বলে নিজের বেকারির ভেতরে নিয়ে যান। 

সেখানে শিশুটিকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। শিশুটির আর্তচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি বাড়িতে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজ্জাক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানান বক্তারা।

বক্তারা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও সাত দিন পার হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নতুন বাজারে ঝাড়ু হাতে মিছিল করে কর্মসূচি শেষ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ