ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজের রহস্যজনক মৃত্যু: সিআইডির তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে  মহা মিছিল,

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে  চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ ;পুরো গ্রাম জলাশয়ে পরিনত

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়নে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় যমুনা ও পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নৌপথে কথিত চাঁদাবাজি, অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় এবং নৌযান মালিক-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মাবনন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে উপজেলার ধুলশুড়া পদ্মা নদীর তীরে এ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত  হয়। 

এতে শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। 

উক্ত সমাবেশের আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজী। 

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় সংগ্রাম পরিষদের নেতারা।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, যমুনা ও পদ্মা নদীসহ বিভিন্ন নৌপথে বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা নৌযান মালিক ও শ্রমিকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে তারা দাবি করেন।

তাদের আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় নৌযানের সনদপত্র যাচাইয়ের অজুহাতে নৌ-প্রশাসনের পক্ষ থেকে বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং অযৌক্তিকভাবে হয়রানি করা হচ্ছে। এতে নৌপরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের জীবিকা হুমকির মুখে পড়ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অতিরিক্ত টোল-ট্যাক্স আদায়, নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ এবং নৌযান মালিক-শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। 

অবিলম্বে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ করা সহ হয়রানিমূলক কার্যক্রম বন্ধ না করা হলে সারাদেশে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ