ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজের রহস্যজনক মৃত্যু: সিআইডির তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে  মহা মিছিল,

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে  চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ ;পুরো গ্রাম জলাশয়ে পরিনত

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়নে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়নে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৮ জন সুবিধাভোগী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অন্নদানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

মহিলা ইউপি সদস্য জোসনা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক বিজয় কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, ইউপি সদস্য রেজাউল করিম, সমাজসেবক দুঃখেশ্বর মালাকার দুখু সহ অনেকে। 

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (দ্বিতীয় কিস্তি) আওতায় বেকার ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা সেলাই কাজ করে নিজস্ব আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

সুবিধাভোগীরা বলেন, “নিজের কোনো আয়ের উৎস ছিল না। এই সেলাই মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসচ্ছল নারীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ