ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

তাড়াশে ঘরজামাই স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

মোঃআলামিন হোসেন তাড়াশ  সিরাজগঞ্জ (প্রতিনিধি) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ঘরজামাই স্বামী মো. শাহপরানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত তানিয়া খাতুন বিষমডাঙ্গা গ্রামের সোরহাব আলীর মেয়ে। অভিযুক্ত শাহপরানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং এরপর থেকে তারা শ্বশুরবাড়িতেই সংসার করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো এক বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহপরান তানিয়াকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে তানিয়ার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পরপরই শাহপরান পালিয়ে যান।

পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অভিযুক্ত শাহপরানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

তাড়াশে ঘরজামাই স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ