ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৯ জুলাই ২০২৬: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান জানাতে পঞ্চগড়ে শহীদ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া গ্রামে শহীদ সাগর রহমানের কবর জিয়ারত করেন পঞ্চগড় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবরের পাশে একটি নিমগাছসহ কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের স্মৃতি সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শহীদ সাগর রহমানের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, চাকলারহাট ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনুর আলম শাহীন, শহীদ সাগর রহমানের বাবা রবিউল ইসলাম, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ