ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড় জেলা প্রতিনিধি  সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ৩০ জুলাই ২০২৬: পঞ্চগড় সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অধিনায়ক পর্যায়ের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে অবৈধ পুশইন বন্ধ, নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে দুই বাহিনীর সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর মীরগড় বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৪০৯/২-এস সংলগ্ন গিরাগাঁও এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস। অপরদিকে বিএসএফের ৮০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অজয় কুমার সিংয়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

আলোচনায় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষ সীমান্ত এলাকায় কোনো ধরনের পুশইন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে মত প্রকাশ করে এবং এ ধরনের বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করে।

বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি না চালানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া ক্ষতিগ্রস্ত না করা এবং চোরাচালান প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত তৎপরতা আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক সীমান্তে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ