ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ৩০ জুলাই ২০২৬: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় চিনিকল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু রায়হান, জেনারেল ম্যানেজার (অর্থ) মো. খোরশেদ আলম খন্দকার, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কৃষি) মো. ফরিদুল আলম, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কারখানা) শিল্পী খাতুন, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) মো. হাসানুজ্জামানসহ পঞ্চগড় চিনিকলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. আবু রায়হান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ মিল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে এবং বেশি বেশি বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ