ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত;বিজয়ী হলেন যারা!

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ

সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সাবেক পুলিশ সদস্য, এলাকায় তোলপাড়

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এবার সদ্য জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নেত্রকোনা আদালতের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৮ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে থাকা নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই আদালত নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী নবজাতককে ঢাকায় না এনে সিলেটের সেফ হোম থেকেই নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবের পরিদর্শক মো. জাহাঙ্গীর নমুনা সংগ্রহ করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান জানান, গত ২ জুলাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে ৯ জুলাই নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়।

 আদালতের নির্দেশনা অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এর আগে অভিযুক্তের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে মামলার অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী সাগর কারাগারে রয়েছেন। মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত শিক্ষক একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেন, যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে ৭ মে আদালত আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ১০ মে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা অভিযুক্তের ডিএনএ পরীক্ষার আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

এদিকে, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় তার মায়ের আবেদনের পর গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ