ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত;বিজয়ী হলেন যারা!

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ

সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সাবেক পুলিশ সদস্য, এলাকায় তোলপাড়

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার

নৌকাডুবির দুই দিন পর  বাবা-ছেলে উদ্ধার

নৌকাডুবির দুই দিন পর  বাবা-ছেলে উদ্ধার 

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী ৩০ জুলাই ২০২৬। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনার দুই দিন পর নিখোঁজ বাবা ও ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে বাবার এবং দুপুরে রাজশাহীর পবা থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজশাহীর কাটাখালি থানার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা ও নৌকার মাঝি কাওসার আলী (৬০) এবং তাঁর ছেলে জিয়ারুল হক।

নৌ পুলিশ, রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পদ্মায় নৌকাডুবির পর থেকেই নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় মরদেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে যায়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, বেলা ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার নদী থেকে ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহ দুটি ইতোমধ্যেই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়ার এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি পদ্মার মাঝনদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ৬ জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তাঁর ছেলে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল নদীজুড়ে উদ্ধার অভিযান শুরু করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ