ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত, সরকারি নিবন্ধন নিয়ে আলোচনা

শাহাদাত কামাল শাকিল:- কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সাধারণ সভা ও সরকারি নিবন্ধনসংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর রুচি বিলাস রেস্টুরেন্টের তৃতীয় তলায় সংগঠনের সভাপতি বাবর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং এগিয়ে নেওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সদস্যরা মতামত দেন।

সভায় জানানো হয়, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সরকারি নিবন্ধন (চ-৭৭২) সম্পন্ন হয়েছে। এখন থেকে সংগঠনটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন হিসেবে সরকারি নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে।

সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক সভাপতি ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, প্রচার সম্পাদক মুহা. শরীফ সুমন, দপ্তর সম্পাদক গাজী রুবেল, সহ-ক্রীড়া সম্পাদক শাহাদাত কামাল শাকিল এবং সদস্য জহির মারুফ, বাদল, বাচ্চু, হুমায়ুন কবির, মারুফ ও জসিমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভাপতি বাবর হোসেন বলেন, “সরকারি নিবন্ধনের মাধ্যমে আমাদের সংগঠন এখন আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সভা শেষে আগামী দিনের কর্মসূচি প্রণয়ন ও নতুন সদস্য সংগ্রহের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত, সরকারি নিবন্ধন নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ