ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের জমকালো সংবর্ধনা:"জুলাই চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার সংকল্প"

​এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- ​"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বৈরাচারবিরোধী 'জুলাই গণঅভ্যুত্থানে' অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভাবগাম্ভীর্যপূর্ণ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাহমুদুল হাসান এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক।

​অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের রক্তঝরা প্রেক্ষাপট অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও স্বৈরাচারমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার। শহিদদের এই ঋণ শোধ করতে হলে প্রতিটি স্তরে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায় দূর করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

​বক্তারা আরও উল্লেখ করেন, জুলাইয়ের চেতনা আমাদের শেখায় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয়। দল-মত নির্বিশেষে এই চেতনাকে ধারণ করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাকে একটি মডেল, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত জুলাই যোদ্ধাদের হাতে কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধিত যোদ্ধারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে রাজপথে ও দেশগঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের জমকালো সংবর্ধনা:"জুলাই চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার সংকল্প"

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ