নেত্রকোণায় টিটিসিতে জেলা প্রশাসক, বিদেশগামী কর্মীদের দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি প্রশিক্ষণের মানোন্নয়ন ও বিদেশগামী কর্মীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার এলাকায় অবস্থিত টিটিসি পরিদর্শনের সময় জেলা প্রশাসক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রশিক্ষণের পরিবেশ, বিষয়বস্তু, পদ্ধতি এবং প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতার বিষয়ে তিনি খোঁজ খবরও নেন তিনি।
এ সময় জাপানি ভাষা প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, ক্যাড অপারেশন, কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
বিশেষ করে বিদেশগামী কর্মীদের জন্য পরিচালিত প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ, প্রয়োজনীয় সতর্কতা এবং করণীয় সম্পর্কে তাদের পরামর্শ দেন।
বিদেশে অবস্থানকালে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের নিজেদের অধিকার, দায়িত্ব ও প্রয়োজনীয় নিয়ম-কানুন সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা জরুরি।
পরিদর্শনকালে তিনি টিটিসির প্রশিক্ষণ কার্যক্রম আরও যুগোপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ বলেন, জেলা প্রশাসকের পরিদর্শন ও দিকনির্দেশনা প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ জনশক্তি তৈরিতে টিটিসির চলমান কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার ক্ষেত্রে এ ধরনের পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন