আগামীকাল ধুনটে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুফতী ফয়জুল করীম, করবেন ওয়াজ মাহফিল
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনটে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আর এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, শায়খুল হাদিস ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ধুনট থানা শাখার উদ্যোগে ধুনট বাজার হাইস্কুল খেলার মাঠে বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলকে ঘিরে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামিল মাদরাসা, বগুড়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ দা.বা.। প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম মাহফিলে ওয়াজ ও নসিহত করবেন। পাশাপাশি অনুষ্ঠিত হবে হালকায়ে জিকির। আত্মশুদ্ধি, নৈতিকতা ও ইসলামী জীবনব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি নফস ও শয়তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের আহ্বান জানানো হবে মাহফিল থেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। মাহফিলে অংশ নিয়ে কুরআন-হাদিসের আলোচনা শোনা এবং জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সময়: আগামীকাল শনিবার, ১৫ আগস্ট ২০২৬, বাদ আসর স্থান: ধুনট বাজার হাইস্কুল খেলার মাঠ, ধুনট, বগুড়া।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন