ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আটক।

দোয়ারাবাজারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাচ্চু বর্মন: মানবিক সহায়তার আহ্বান।

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

দর্শনা কেরুজ চিনিকলে চিনিতে লোকসান,অন্য ৫ বিভাগে মুনাফা অর্জন।

বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

বেড়া মডেল থানা পুলিশের প্রশংসনীয় সাফল্য: ২৪ ঘণ্টায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার ১:

বাঁশখালী থানা পুলিশ কর্তৃক মাদক সেবনের সাথে জড়িত ০৯ জন আসামী গ্রেফতার ও মোবাইল কোর্টে দণ্ড প্রদান।

বাঁশখালী থানা পুলিশ কর্তৃক মাদক সেবনের সাথে জড়িত ০৯ জন আসামী গ্রেফতার ও মোবাইল কোর্টে দণ্ড প্রদান।

বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ - স্টাফ রিপোর্টার:-  নারায়ণগঞ্জের বন্দর থানা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত উপজেলা শূরা অধিবেশন ও উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি হাফেজ মাওঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শেখ মুহাঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল-আমিন খান এবং সেক্রেটারি মাওঃ আবু বকর সিদ্দিক মাজিদুল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনকে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সম্মেলনে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হত্যাকাণ্ডসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি। তারা বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নতুন কমিটি ঘোষণা শূরা অধিবেশন ও উপজেলা সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওঃ আলমগীর হোসাইন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওঃ ইউনুস আহমাদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মুহাঃ রেজাউল করিম।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বর্তমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

শেষে নারায়ণগঞ্জে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি পুনর্ব্যক্ত করে সম্মেলনের কার্যক্রম শেষ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ