ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গাজীপুরে মনিপুরে রিপন নামক লোকের ইতালি পাঠানোর নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতারক আনোয়ার পলাতক

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- ইতালি পাঠানোর কথা বলে গাজীপুরের মনিপুর এলাকায় এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আদম পাচারকারীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম আনোয়ার ওরফে 'দালাল আনোয়ার' (ওরফে ছিটার আনোয়ার)। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার গোয়ালঘর এলাকায়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের মনিপুর এলাকার বাসিন্দা রিপন ভাই ইতালি যাওয়ার উদ্দেশ্যে আনোয়ারের সাথে যোগাযোগ করেন। আনোয়ার তাকে লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ও দ্রুত সময়ে ভিসা প্রসেসিংয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন ধাপে সর্বমোট ১২ লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও ইতালি পাঠাতে ব্যর্থ হয় আনোয়ার। পরবর্তীতে রিপন তার পাওনা টাকা ফেরত চাইলে আনোয়ার টালবাহানা শুরু করে এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যায়।

ভুক্তভোগী রিপন জানান, "আনোয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ১২ লাখ টাকা নেয়। এখন টাকা মেরে দিয়ে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি নিঃস্ব হয়ে পড়েছি এবং এর সুষ্ঠু বিচার ও আইনগত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছি।"

এলাকাবাসীর দাবি, দালাল আনোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে আসছে। ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার এবং প্রতারণালব্ধ টাকা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গাজীপুরে মনিপুরে রিপন নামক লোকের ইতালি পাঠানোর নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতারক আনোয়ার পলাতক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ