ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খানসামায় জাইকার প্রধান প্রতিনিধি: টেকসই পানি ব্যবস্থাপনায় কৃষির সার্বিক উন্নয়ন সম্ভব

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:-  দিনাজপুরের খানসামায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’ (SSWRDP-2)-এর আওতায় কাচিনিয়া বাজার-বেলান নদী উপ-প্রকল্প (WMCA) আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) ডব্লিউএমসিএ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নারায়ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা (JICA) বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের প্রকল্প গঠন বিষয়ক উপদেষ্টা ওকাদা আকিকো এবং এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক (SSWRDP-2) প্রকৌশলী মো. সানিউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, ৫ নম্বর ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন, স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য এবং এলজিইডির অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে তাকাহাশি জুনকো বলেন, কৃষিপ্রধান এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে ফলন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বেলান নদী উপ-প্রকল্পটি এ অঞ্চলের সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশন প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সভায় বক্তারা কাচিনিয়া বাজার ও বেলান নদী সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরে জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাচিনিয়া বাজারের দক্ষিণে বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেন। প্রায় ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাবার ড্যামটি ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আর,এ,টি ও রফিকুল ইসলাম জয়েন্ট ভেঞ্চার কাজটি বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজ, পানি সংরক্ষণ, সেচ সুবিধা এবং প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও স্থানীয় পানি ব্যবস্থাপনায় সম্ভাব্য সুফল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন জাইকার প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খানসামায় জাইকার প্রধান প্রতিনিধি: টেকসই পানি ব্যবস্থাপনায় কৃষির সার্বিক উন্নয়ন সম্ভব

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ