ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

 মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- রোগীদের চিকিৎসাসেবা আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু করা হয়েছে ডিজিটাল অটোমেশন পদ্ধতি। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, ডিজিটাল অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় হাসপাতালের বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে। এটি এমন একটি আধুনিক ব্যবস্থা, যা বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তিনি বলেন, অটোমেশন পদ্ধতির মাধ্যমে হাসপাতালে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে। পরবর্তীতে চিকিৎসার সময় চিকিৎসকরা রোগীর পূর্বের চিকিৎসাসংক্রান্ত তথ্য সহজেই দেখতে পারবেন। এতে দ্রুত সময়ে সেবা প্রদান সম্ভব হবে এবং রোগীদের কাগজপত্র নিয়ে হয়রানি কমবে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি সংক্রান্ত অর্থ পরিশোধেও জটিলতা কমে আসবে।

হারুনুর রশীদ আরও বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে এখানে ১০০ শয্যার জনবল রয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের যে ঘাটতি রয়েছে, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোহা. ময়েজ উদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসি, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ, ওষুধের মজুদের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ