ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা, বাঁশঝাড় কেটে ক্ষতিসাধন এবং হিন্দু পরিবারের বাড়িতে প্রবেশ করে দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য হরেন্দ্র চন্দ্র রায় (৪৫)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নাসিরনগর থানায় দেওয়া লিখিত আবেদনে হরেন্দ্র চন্দ্র রায় অভিযোগ করেন, উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলনপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), সিরাজুল ইসলাম ওরফে সুরুজ মিয়া (৫২), মৃত আব্দুল হাসিমের মেয়ে আছমা বেগম (৪০) এবং সুরুজ মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)সহ কয়েকজনের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলছে।

আবেদনে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটির নম্বর ৭৩৭/২৬। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা জারি রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

হরেন্দ্র চন্দ্র রায়ের অভিযোগ, ২৭ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। এ সময় তারা জমির বাঁশঝাড় কেটে আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষতি করেন বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, পরিবারের সদস্যরা এতে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের ও পরিবারের অন্য সদস্যদের ভয়ভীতি দেখান এবং জমি দখলের হুমকি দেন। একপর্যায়ে দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন হরেন্দ্র চন্দ্র রায়।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ প্রদান করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুল ইসলাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ