ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া কৃষক, ৮ দিন কারাভোগের পর দুই কৃষকের জামিন, মামলা প্রত্যাহারের দাবি

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ , সম্পাদক সামিহা তাহসিন

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

তুরাগে ছয় রিকশাচালকের হাতে অটোরিকশার চাবি তুলে দিলেন হাজী চান মিয়া

দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ০১/০৯/২০২৬ ইং মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে গভীর রাতে পানির বৈদ্যুতিক মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 সোমবার (৩১শে  আগস্ট) দিবাগত রাত ০৩:৩০ মিনিটের সময় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের বৈদ্যুতিক মটর চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন শফিকুল। সেখানে তিনি মটরটি খোলার চেষ্টা করছিলেন এবং নিরাপত্তার খাতিরে বা অসাবধানতাবশত মূল সংযোগ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করেই কাজ শুরু করেন। এ সময় লাইভ তারের সংস্পর্শে এলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ ০১ লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন টিউবওয়েলের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম বরু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি একজন চিহ্নিত ও পেশাদার চোর ছিলেন। এর আগেও বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে তিনি একাধিকবার স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছিলেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ