ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় এক যুবককে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় পূর্ববিরোধের জেরে এক যুবককে মারধর, ও ভয়ভীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

পীরগাছা সদর ইউনিয়নের সুখানপুকুর গ্রামের বাসিন্দা রেজওয়ান হোসেন। ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার মাইদুল ইসলাম ও আবু নাঈমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। গত ৩১ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় তারা ভুক্তভোগীর পথরোধ করে গালিগালাজ করে এক পর্যায়ে প্রতিবাদ করলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বুধবার বিকেলে পীরগাছা বাজারে নিজ দোকানে সংবাদ সম্মেলন করেন তিনি।

ভুক্তভোগী রেজওয়ান হোসেন বলেন, “পূর্ববিরোধের জেরে আমাকে পথরোধ করে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চাই।”

এবিষয়ে পীরগাছা থানার এ এস আই শাহীনুর ইসলাম জানান,ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছি।  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় এক যুবককে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ