ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেড়ায় চেকপোস্টে প্রাইভেট কারসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ১৫ বোতল ফেন্সিডিল ও ৬০ হাজার টাকা উদ্ধার

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ বোতল কোডিনযুক্ত মাদক এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বেড়া মডেল থানা ​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানা এলাকার পোর্ট এর তিন রাস্তার মোড়ে নাইট ডিউটি ও চেকপোস্ট পরিচালনায় নিয়োজিত ছিল। এসময় বৃশালিখা ঘাট দিক থেকে মোহনগঞ্জ বাজারের অভিমুখে একটি প্রাইভেট কার আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত পেছনে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটকে দেন। পরবর্তীতে গাড়িতে থাকা ৩ জন আরোহীকে নামিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে গ্রেফতারকৃতদের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ভারতের তৈরি 'Laborate' ফেন্সিডিল/কোডিন সিরাপ ১৫ বোতল (প্রত্যেকের নিকট থেকে ৫ বোতল করে) এবং তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো—১) বেড়া থানার সাহাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে মো. সাব্বির হোসেন (২৬), ২) একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মুকুল হোসেন (৩৬) এবং ৩) সাঁথিয়া থানার উত্তরপাড়া গ্রামের লিটন প্রাং এর ছেলে তামিম হোসেন (২২)।

​এ ঘটনায় বেড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রিঃ)।

​বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, "আমরা মাদক উদ্ধারে বদ্ধপরিকর। সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। মাদকের কোনো তথ্য পাওয়া মাত্রই সাথে সাথে অভিযান চালানো হবে এবং মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখব।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বেড়ায় চেকপোস্টে প্রাইভেট কারসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ১৫ বোতল ফেন্সিডিল ও ৬০ হাজার টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ