ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

মোঃ মুজিবুল্লাহ,                                    রূপগঞ্জ  (নারায়ণগঞ্জ )প্রতিনিধি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজকে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইল্লা সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায় অভিযান চালিয়ে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইল্লা সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, কাইল্লা সবুজ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া সাতটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছিলেন।

ওসি জানান, সম্প্রতি কাইল্লা সবুজের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য রূপগঞ্জ থানা পুলিশ নজরদারি শুরু করে। প্রায় তিন মাসের নজরদারির পর বুধবার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে কাইল্লা সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও বিভিন্ন মামলার আসামি এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ