ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বদলে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ঐতিহাসিক লোগো

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- পরিবর্তন আসছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর লোগোতে।

বিটিভির বর্তমান লোগোটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের দীর্ঘ ইতিহাস। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেলিভিশন।

এরপর স্বাধীন বাংলাদেশের পরিচয়কে ধারণ করে তৈরি হয় বর্তমান লোগোটি। জাতীয় পতাকার রং এবং উদীয়মান সূর্যের ভাবনাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক লোগোর নকশা করেন চিত্রশিল্পী ইমদাদ হোসেন।

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে লোগোটি বিটিভির পরিচয়ের অংশ হয়ে আছে।

তবে এবার সেই পরিচিত ভিজ্যুয়াল পরিচয়ে আসতে যাচ্ছে পরিবর্তন। ২০২৬ সালে এসে বিটিভি তাদের নতুন লোগো তৈরির জন্য খুঁজছে নতুন ক্রিয়েটিভ ডিজাইনার।

অর্থাৎ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের এত দীর্ঘ সময়ের একটি পরিচিত প্রতীককে নতুন করে তুলে ধরার সুযোগ এখন একজন ডিজাইনারের হাতে।

বিটিভির নতুন লোগো কেমন হতে যাচ্ছে, সেটিই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বদলে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ঐতিহাসিক লোগো

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বদলে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ঐতিহাসিক লোগো

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- পরিবর্তন আসছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর লোগোতে।

বিটিভির বর্তমান লোগোটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের দীর্ঘ ইতিহাস। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেলিভিশন।

এরপর স্বাধীন বাংলাদেশের পরিচয়কে ধারণ করে তৈরি হয় বর্তমান লোগোটি। জাতীয় পতাকার রং এবং উদীয়মান সূর্যের ভাবনাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক লোগোর নকশা করেন চিত্রশিল্পী ইমদাদ হোসেন।

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে লোগোটি বিটিভির পরিচয়ের অংশ হয়ে আছে।

তবে এবার সেই পরিচিত ভিজ্যুয়াল পরিচয়ে আসতে যাচ্ছে পরিবর্তন। ২০২৬ সালে এসে বিটিভি তাদের নতুন লোগো তৈরির জন্য খুঁজছে নতুন ক্রিয়েটিভ ডিজাইনার।

অর্থাৎ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের এত দীর্ঘ সময়ের একটি পরিচিত প্রতীককে নতুন করে তুলে ধরার সুযোগ এখন একজন ডিজাইনারের হাতে।

বিটিভির নতুন লোগো কেমন হতে যাচ্ছে, সেটিই এখন দেখার অপেক্ষা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ